সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মিরসরাইয়ের এমপি নুরুল আমিন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃত্ব দেবেন নুরুল আমিন এমপি।

এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় পর মিরসরাইয়ে বিএনপির নেতাকর্মীরা আবেগ আপ্লূত হয়ে সংসদ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘নুরুল আমিন এমপি তৃণমূল থেকে উঠে আসা এক নেতা। তিনি তিলে তিলে আজকের এই পর্যায়ে এসেছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল। আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি দলীয় নেতাকর্মীদের নিজ সন্তানের মতো বুকে আগলে রেখেছেন। মন্ত্রণালয়েরন তুন দায়িত্ব পাওয়ায় খুশি নেতাকর্মীরা।’

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘মিরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময় দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনও বিশ্বাস হারাইনি। মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।’

 

আরো খবর