চট্টগ্রামের মিরসরাইয়ে জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ‘জেবি এক্স স্টুডেন্ট প্রিমিয়ার লিগ’ এর ফাইনালে ১৭ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২১ ব্যাচ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি দল অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও আরটিভির মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিকের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেবি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রবিউল আলম ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মিজানুর রহমান, শাহরিয়ার হায়দার, ডা. শাকিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ সাদেক, আশরাফুল নাহিন, মেহেদী হাসান, তৈমুর, দেলোয়ার হোসেন, আহসান হাবীব, হৃদয় ও রাহুল প্রমুখ।

আয়োজক আহসান হাবীব বলেন, জেবি উচ্চ বিদ্যালয় উত্তর চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে খেলাধুলাসহ বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ অন্যান্য ছাত্র-ছাত্রী পরিষদের জন্যও অনুকরণীয়।