কারাত ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মিরসরাইয়ে শেখ শাহাদাত

top Banner

কারাত ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শেখ শাহাদাত। বুধবার সন্ধ্যায় ঢাকাস্থ মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেয়া। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, এসকেআইএফ (SKIF) বাংলাদেশ হলো জাপানের শোটোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ)-এর জাতীয় শাখা। যাল সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নূরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সংগঠনটি স্থানীয় ডোজো, জাতীয় সেমিনার এবং চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী শোটোকান কারাতের প্রসার ঘটায়।

এবিষয়ে জানতে চাইলে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শেখ শাহাদাত বলেন, এমন একটি সংগঠনের সাথে জড়িত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যেন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি সে জন্য সবার দোয়া কামনা করছি।

আরো খবর