মিরসরাইয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

top Banner

মিরসরাইয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে উপজেলার বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী শওকত আকবর সোহাগের অর্থায়নে দুই সেট নতুন জার্সি তুলে দেওয়া হয়।

এসময় বামনসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরফু উদ্দীন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক শওকত আকবর সোহাগ, কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল আলম, উপজেলা কৃষকদলের সাবেক সদস্য হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এনামুল হক মুন্না এবং বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ বলেন, “আজ তোমাদের জার্সি দেওয়া হলো। খেলাধুলার জন্য যখন যা প্রয়োজন হবে, তা শিক্ষকদের মাধ্যমে আমাদের জানাবে। নিয়মিত খেলাধুলার সঙ্গে থাকলে মাদক থেকে দূরে থাকা সম্ভব। তাই খেলাধুলায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরফু উদ্দীন বলেন, আমাদের খেলোয়াড়রা প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিয়ে খেলবে। আমরা তাদের সাফল্য কামনা করি এবং আশা করি, তারা ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

আরো খবর