ঢাকা সাভার আশুলিয়ায় বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আয়োজনে গত ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে “গুণী সার্ভেয়ার সম্মাননা ও মিলন মেলা–২০২৬”। ৬৪ জেলা সার্ভেয়ার-আমিন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সারাদেশের সার্ভেয়ার-আমিনদের এক মিলনমেলায় পরিণত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকায় অবস্থিত সাফার হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড -এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সার্ভেয়ার-আমিনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। সকাল থেকে নিবন্ধন, পরিচিতি পর্ব, মতবিনিময় সভা এবং পেশাগত আলোচনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে। এতে ভূমি জরিপ পেশার বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত নৈতিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, আইনজীবী ও কলামিস্ট মো. শহিদুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার পার্থ সারথি দে । তারা ভূমি আইন, বিচারব্যবস্থা এবং সার্ভেয়ারদের পেশাগত বাস্তবতা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সার্ভেয়ারদের এই সম্মাননা অনুষ্ঠান ভবিষ্যতে তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিবছর এ ধরনের আয়োজন পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, সার্ভেয়াররা দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি এবং তাদের নির্ভুলতা ও সততা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আতিক হাসান মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন মো. নাজমুল হক। তাদের দক্ষ পরিচালনায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যে আতিক হাসান মন্ডল বলেন, সার্ভেয়ারদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আইনি ও আর্থিক সহায়তা, আধুনিক যন্ত্রপাতির প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও তিনি জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব, যেখানে দেশের বিভিন্ন জেলার গুণী ও অভিজ্ঞ সার্ভেয়ার-আমিনদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে বাংলাদেশের সেরা ১০ জন সার্ভেয়ারকে ক্রেস্ট, সনদপত্র ও স্মারক প্রদান করা হয়। যার মধ্যে অনুষ্ঠানে সম্মাননা লাভ করেন চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার সার্ভেয়ার এম মহিউদ্দিন আজাদ । দিনব্যাপী এই আয়োজনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আয়োজকরা মনে করেন, এ আয়োজন সার্ভেয়ার সমাজের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ