সমাজের প্রত্যেক স্তরে দ্বীনের দাওয়াত পৌছে দিতে হবে- অধ্যাপক নুরুল আমিন

top Banner
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক নুরুল আমিন বলেছেন,  জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আগামী দিনের যে  আশা আকাঙ্খা, তা হলো একটি কল্যাণমুলক ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। তা করতে হলে আমাদেরকে সমাজের প্রত্যেক স্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াতই এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে। এর প্রমাণ ইতমধ্যে মানুষ দেখেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চিনকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলনে ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি  মাওলানা ডাঃ নুরুন্নবী এবং মিজানুর রহমান  এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা অধ্যাপক বোরহান উদ্দিন, জোরারগঞ্জ থানার আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী, নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমদ, সেক্রেটারি মোঃ মাঈন  উদ্দিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা সভাপতি মোঃ আবু তাহের,  ইউনিয়নের সাবেক আমীর মোঃ নুরুল আলম, আব্দুর রহিম, হাফেজ বেলাল হোসাইন, হাফেজ জাহেদ হোসেন ভুঁইয়া, আবু তৈয়ব, মোঃ দেলোয়ার হোসেন,  আরিফুল ইসলাম সোহেল প্রমুখ।
আরো খবর