বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিগত ১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসন থেকে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মঘাদিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এম. হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।