মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপির প্রস্তুতি সভা

top Banner

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে মিরসরাইয়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার।  

পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরান সরোয়ার্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া,  বারইয়ারহাট বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন সহ বারইয়ার হাট পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর