মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর পক্ষে সাহেরখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গজারিয়া বাজার, নাজিরপাড়া বাজার ও সরোয়ারের দোকান এলাকায় সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ৩১ দফা দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে কাজ করবে। তারা প্রত্যেক এলাকায় ঘরে ঘরে গিয়ে এ দফাগুলো জনগণের কাছে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।