মরহুম ফকির আহম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

top Banner

চট্টগ্রামের মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মরহুম ফকির আহম্মদ স্মৃতি শর্ট পিচ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ টায় পৌরসভার নাজির পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে টুর্নামেন্টটি উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন। উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে মরহুম ফকির আহম্মদের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় ও খেলা কমিটির সদস্য তানরাজ আহম্মেদ তপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জামশেদ আলম কমিশনার, নুর মোহাম্মদ, খায়ের উল্ল্যাহ, কামরুল হাসান লিটন, ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু নাছের প্রমুখ।

খেলা আয়োজক কমিটির সদস্যরা বলেন, ক্রীড়াই-শক্তি, ক্রীড়াই-বল, মাদক ছেড়ে খেলতে চল এই ¯েøাগানে প্রথমবার মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মরহুম ফকির আহম্মদ স্মৃতি শর্ট পিস ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধ করা হয়ছে। টুর্নামেন্টে উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেছেন সাইদুল একাদশ বনাম নিপু একাদশ। ভবিষ্যতে এই খেলা অব্যাহত থাকবে বলে জানান তারা।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্ত থেকে বিরত রাখতে হলে খেলাধূলার কোন বিকল্প নাই। তাই আমাদের সকলের উচিত সবসময় খেলাধূলার আয়োজন করা। বাংলাদেশ ক্রিকেট দলকে আজকে যারা বিশে^র কাছে পরিচিতি করে তুলেছেন বিশেষ করে তামিম, মুশফিক, মিরাজসহ সবাই এসব খেলাধূলার মাধ্যমে আজকে জাতীয় পর্যায়ের খেলোয়াড হয়ে উঠে এসেছেন। আমাদের এখান থেকেও প্রত্যেক খেলোয়াড তামিমদের মতো একদিন জাতীয় দলে খেলবে বলে প্রত্যাশা করছি।

 

 

আরো খবর