বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ একরামুল হকের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার সেক্রেটারি আনোয়ার উল্যাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন। পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দরা হলে, সভাপতি হাফেজ একরামুল হক, সহ-সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সাহেদ, বায়তুলমাল সম্পাদক মামুনুর রশীদ, অফিস সম্পাদক মাস্টার নুর উদ্দিন, উলামা বিভাগীয় সভাপতি কামাল উদ্দিন আহমেদ, শ্রকিমকল্যাণ সভাপতি বেলায়েত হোসেন, শিল্প বাণিজ্য বিভাগীয় সভাপতি ডা. মো. নাছির উদ্দিন, সাহিত্য, প্রচার ও মিডিয়া সম্পাদক মোবারক হোসাইন, ইউনিয়ন সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন তারেক।