মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল

top Banner

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় মিরসরাইয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমনের সভাপতিত্বে এবং সমন্বয়ক হারুনর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক উজ্জামান চেয়ারম্যান এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এ সময় মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরো খবর