আসলাম চৌধুরী এমপির সাথে মিরসরাই উপজেলা কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সীতাকুণ্ডের সাংসদ লায়ন আসলাম চৌধুরী (এমপি)’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, জিএম বাবলু, এমএ হানিফ মিজি, নিজাম উদ্দিন তৌহিদ, সদস্য মো. সাহেদ আহসান নুর নবীসহ নেতৃবৃন্দ এমপি আসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

এমপি আসলাম চৌধুরী নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কৃষকদলের নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

আরো খবর