মিরসরাইয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং মিরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মনজুর হোসেনের সভাপতিত্বে এবং মাদরাসা শিক্ষক মাওলানা আবুল হোসেন ও নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।
মাদরাসা সুপার মাওলানা মফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার, সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম দিদার, নূরানী বিভাগের সভাপতি সেলিম উদ্দিন এবং সমাজসেবক নুরুল আলম কোম্পানিসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩০ টি ইভেন্টে বিজয়ী ১৪০জনের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।