১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইফতার সামগ্রি বিতরণ

top Banner

১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রবাসী জাতীয়তাবাদী দলের উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কচুয়া মোসলেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ৩৮ পরিবারের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। ইফতার সামগ্রির মধ্যে ছিলো ছোলা, চিনি, সয়াবিন, পেঁয়াজ, আলু, ট্যাং, মুড়ি, চিড়া, লবণ, নুডুলস।

ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জাসাস মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আলমগীর। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে সে কামনা ও তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া নাহের ফকির জামে মসজিদের খতিব হাফেজ আবদুল হামিদ।

ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ, ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবুল কালাম।

ইফতার সামগ্রি বিতরণের সার্বিক দায়িত্ব পালন করেন মঘাদিয়া ইউনিয়ন জাসাসের প্রস্তাবিত সহ সভাপতি এছাক মিয়া প্রকাশ খানসাব, মূসা, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি তারেক হোসেনসহ আরো অনেকেই।

উল্লেখ্য, ইফতার সামগ্রি বিতরণে আর্থিক অবদান রাখেন প্রবাসী জাতীয়তাবাদী দলের নেতা টিপু, মেহেদী হাসান, মোঃ হারুন, মোঃ তৌহিদ ইসলাম, সাখাওয়াত হোসেন, আব্দুল মতিন, জয়নাল আবেদিন, মোঃ রিপন, মোঃ মূসা, মোঃ বাবুল, মোজাহেরুল ইসলাম, সৈয়দের রহমান, মোজাম্মেল হক প্রমুখ।

আরো খবর