রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের উদ্যোগে রমাদান গিফট বিতরণ

top Banner

চলমান রিপোর্ট

পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফতার সামগ্রী বিতরণ করেছে রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জেল রোড় এলাকার অপারেজয় বাংলাদেশ কার্যালয়ে রোটারি ক্লাবটির উদ্যোগে এই রমাদান গিফট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল নেতৃবৃন্দ, অপারেজয় বাংলাদেশ এর কমর্কর্তা এবং অপারেজয় বাংলাদেশ এ অবস্থানরত শিশুরা উপস্থিত ছিলেন।

রামাদান গিফট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান নজরুল ইসলাম নানটু, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট রওশন আকতার, রেটারিয়ান অভিজিত চৌধুরী, অপারেজয় বাংলাদেশ এর ইনচার্জ জিনাত আরা।

এসময় ক্লাব কর্মকর্তারা শিশুদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ক্লাব নেতৃবৃন্দ বলেন, রোটারি ক্লাবগুলো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানবতার কল্যানে কাজ করে । রমজানের এই পবিত্র মাসে সামান্য উপহার ও খাদ্যসামগ্রী শিশুদের মুখে হাসি ফোটাতে পারলে সেটিই তাদের সার্থকতা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

অনুষ্ঠানে অপারজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা রোটারি ক্লাব স্মাইলের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন। তিনি এ উদ্যোগের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

আরো খবর