ডাকাতির কবলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক ছাত্রদল নেতা আশরাফ

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে ডাকাতির কবলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। গতকাল মিরসরাই উপজেলা ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড নিচতালুক গ্রামের আব্দুল মজিদ মেস্ত্রী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সমাজ সেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. আশরাফ উদ্দিন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

আশরাফ উদ্দিন বলেন, ডাকাতরা ওই পরিবারের ম্বর্ণালঙ্কার, নগদ টাকা কিছুই রাখেনি। ঘটনাটি শুনে খুব কষ্ট পেয়েছি। তাই আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু সহায়তা প্রদান করেছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামে আব্দুল মজিদ বাড়ির নুর উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

আরো খবর