শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার করেরহাট ও খৈয়াছড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি পূজামণ্ডপ আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।”
শুভেচ্ছা বিনিময়কালে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার মিলনমেলা। এই উৎসব ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা বহন করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে।”
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম কালা মেম্বার, উপজেলা বিএনপির সদস্য ও করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল করিম, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সচিব আবদুর রহিম বাবলু, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সানাউল্লাহ মেম্বার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদরের যুগ্ম সম্পাদক এম এম হারুন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিন,করেরহাট ইউনিয়ন যুবদল নেতা মামুন, যুবদল নেতা মো. দিনাস তরুণ দল নেতা আমজাদ হোসেন বাবু ও মাহবুব হক রকি প্রমুখ