নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের শহীদ রওশন-জামান হিফজখানার হেফজ সম্পন্নকারী ৫ হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। ২০২০ সালে শুরু হওয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রফেসর ডাক্তার এস এ ফারুক।
পাতাকোট হাজ্বী আব্দুর রশীদ জামে মসজিদের তৃতীয় তলায় পরিচালিত এই মাদ্রাসায় বর্তমানে ১০ জন হেফজ ছাত্র রয়েছে।
ডা. এস এ ফারুকের উদ্যোগে এই মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে পড়াশোনা, থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি উনার আয়ের অর্থ থেকে হাজ্বী আব্দুর রশিদ জামে মসজিদ নির্মাণ, হেঁয়াকো এলাকায় মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। অরো অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের উনার অসামান্য অবদান রয়েছে। হে মহৎ মানুষটিকে আল্লাহ নেক হায়াত দান করুন।