খৈয়াছড়া ইউনিয়নে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

top Banner

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ মার্চ) গোভনিয়া জামে মসজিদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাফর উদ্দিনের সভাপতিত্বে ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ কামাল উদ্দিন তারেকের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াত ইসলামীর প্রশিক্ষণ সম্পাদক মোঃ কাজী আবু বকর। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ মোঃ একরামুল হক। আরো উপস্থিত ছিলেন,মোঃ মোশারফ হোসেন , মোঃ খুরশেদ আলম, মোঃ বেলায়েত হোসেন, মোঃ নূরউদ্দিন,  মোঃ শহিদুল ইসলাম,  মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

আরো খবর