মিরসরাইয়ে সুবিধাবঞ্চিত ২৫০ পরিবার পেল শান্তিনীড়ের ঈদ উপহার

top Banner

নিজস্ব প্রতিনিধি

ঈদের আনন্দ যাদের ছুঁতে পারে না এমন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করলো চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (২৮ মার্চ) সংস্থার ১৫তম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংস্থার সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায় ২৫০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, তৈল, মটর ডাল, দুধ, আটা, আলু, লবণ, পিঁয়াজ, চাপাতা, নুডলস। এছাড়া শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, শান্তিনীড় উপদেষ্টা ও শিক্ষোন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, সংগঠনের উপদেষ্টা সাবেক কাষ্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপদেষ্টা মির্জা জসিম উদ্দিন, ঝংকার সংঘের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
সংস্থার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দুঃস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার সহ সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক সবুজ সেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সদস্য ইসমাইল হোসেন খোকন, রিয়াজ উদ্দিন, মাসুম সোহান সাদ, নুর ছালাম লিমন, আবদুল আজিজ, নাজমুল হোসেন, তানিম, ঈশান, মাসুদ, সানি, জাহেদুল, ফারদিন খন্দকার, আবদুল্লাহ আল রাহি, মুর্তজা।

 

আরো খবর