মিরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ জহির উদ্দিন মো. হুমায়ুন, হাফেজ মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া, ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজল নাথ। এসময় আরো উপস্থিত ছিলেন শতাব্দী ক্লাবের সাধারণ সম্পাদক রনি ভোমিক, সহ-সভাপতি এডভোকেট কামাল হোসেন শাহীন,সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আদিল রায়হান, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক আশরাফ রুবাই, সহকারি প্রচার ও মিডিয়া সম্পাদক নকিব খান, সরোয়ার হোসেন সাব্বির ক্লাবের সাধারণ সদস্য শোয়েব, অভি, নোমান সহ আরো অনেকে।
এর আগে বৃহস্পতিবার কুইজ প্রতিযোগীতায় ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।