চট্টগ্রামের মিরসরাইয়ে তৃণমূলের বিএনপি নেতা কর্মীদের সুসংগঠিত করতে কর্মী সমাবেশ হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।
সাবেক ইউপি সদস্য আবুল মুনসুরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খায়ের উদ্দিন মাসুকের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আমজাদ বাবু, আরিফ হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তৌহিদুল ইসলাম রিদয়, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, বিএনপি নেতা আবু জাফর, মনির ভূঁইয়া,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের সদস্য জাহাঙ্গীর আলাম,রেজাউল করিম, আজিম, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রমজান আলী, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ মাহমুদ রিয়াজ, ছাত্রদলের সদস্য কাউসার উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা শাহআলম, আবুল হাশেম, জয়নাল আবেদিন সহ বিএনপি ও তরঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।