। চলমান রিপোর্ট ।
জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নুরুল কবির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সমাজসেবা সম্পাদক নুরুল করিম, মিরসরাই উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, উলামা সম্পাদক মাওলানা আলা উদ্দিন, পৌরসভা আমির শিহাব উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ একরামুল হক, ওয়াহেদপুর ইউনিয়ন আমির সিরাজুল হক, মায়ানী ইউনিয়ন আমির শাহাব উদ্দিন, মিরসরাই ইউনিয়ন সভাপতি ফারুক উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন সভাপতি মফিজুল হক, মঘাদিয়া ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেনসহ নেতৃবৃন্দ।