লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও এজিএম অনুষ্ঠিত

top Banner

চলমান রিপোর্ট

লন্ডনে প্রবাসী সীতাকুণ্ডবাসীদের সংগঠন সীতাকুণ্ড সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি ২০২৬, পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ নির্বাচন ও সভা অনুষ্ঠিত হয়। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সেলিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রায়হান উদ্দিন চৌধুরী টিটু নির্বাচিত হন। একই সঙ্গে মোঃ মাসুম সামজাতকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন তিন সদস্যের একটি কমিশন। কমিশনের সদস্যরা হলেন—ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক ভূঁইয়া এবং কবি ও লেখক মিলটন রহমান। উপস্থিত সদস্যবৃন্দ একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সীতাকুণ্ডবাসীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম পর্বে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সভাপতি সাইদুর রহমান মঞ্জু এবং কোষাধ্যক্ষ মুক্তার হোসেন মানিক।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনারবৃন্দ, সংগঠনের উপদেষ্টা নাজিম উদ্দিন, বার্কিং ও ডেগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলর ফিরোজ গনি, আলিম উল্লাহ রাহাত, আসিফ ইফতেকার মুন্না, সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বদিউল আলম, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সন, ডা. জামাল উদ্দিন, সেলিম রেজা বাশার, সাহাবুদ্দিনসহ আরও অনেকেই ।

বক্তারা সীতাকুণ্ড সমিতি ইউকে’র ভবিষ্যৎ কার্যক্রমে নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

আরো খবর