রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইল ও অপকা’র যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

top Banner

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘অপকা’ (OPCA)। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার এবং নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

গত ১৫ জুলাই (বুধবার) সাধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে এসব সামগ্রী সরাসরি মানুষের হাতে তুলে দেওয়া হয়।

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল-এর চার্টার প্রেসিডেন্ট এবং উন্নয়ন সংস্থা ‘অপকা’-র নির্বাহী পরিচালক মো: আলমগীর বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক অনুভূতির অংশ হিসেবে রোটারি ক্লাব ও অপকা যৌথভাবে এই ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। বন্যার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং আগামীতেও এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে।”

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল-এর প্রেসিডেন্ট সাহাব উদ্দিন বলেন, বিশ্বব্যাপী রোটারি ক্লাব সবসময় আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা তাদের মাঝে পুষ্টিকর শুকনো ও রান্না করা খাবার এবং নতুন বস্ত্র বিতরণ করেছি, যেন কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হয়।”

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহ উদ্দিন কামাল, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল-এর সেক্রেটারি অভিজিত চৌধুরী, অপকা’র কর্মকর্তা প্রতাপ বনিক সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আরো খবর