প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা ও উন্নত সেবার অঙিকার নিয়ে এগিয়ে যাচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত আবুতোরাব আল হায়াত ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টার। গত ১৯ জুলাই বিকেলে আবুতোরাব বাজারের ভূঁইয়া মার্কেটের জাহানারা টাওয়ারে যাত্রা শুরু করে সেবামূলক এই প্রতিষ্ঠানটি।
মান নিয়ন্ত্রণে আপোষহীন এই স্লোগানে যাত্রার পর থেকেই সুনামের সাথে কাজ করেছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞ চিকিৎসক আর অত্যাধুনিক মেশিন দিয়ে গুনগত স্বাস্থ্য সেবা প্রদান করছে আল হায়াত ডায়াগনস্টিক।
ডিজিটাল এক্সরে, ফোরডি আল্ট্রাসনোগ্রাফি, ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি সহ মাইক্রো বায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার, ইউমেনুলজি ল্যাবের মাধ্যমে নিখুত ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়।
এছাড়া, চক্ষু সেবা, ভ্যাকসিনেশন, পিজিওথেরাপি, জরুরী স্বাস্থ্য সেবার মতো বিশেষ সেবাও রয়েছে এখানে।
স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে আল-হায়াত ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান কর্তৃপক্ষ।