স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে শাহীদুল ইসলাম চৌধুরী মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি মিরসরাইয়ের স্থানীয় রাজনীতি, উন্নয়ন ও জনকল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে শাহীদুল ইসলাম চৌধুরী মিরসরাইয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন এবং জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মিরসরাইয়ের স্থানীয় রাজনীতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মিরসরাইসহ দেশের বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।