মিরসরাই সদর ইউনিয়নে গ্রাম আদালত শীর্ষক মতবিনিময়

top Banner

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন  আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো.মনির হেসেন, উপ সহকারী কৃষি অফিসার শামসুল আলম।

এসময় স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,এন জিও কর্মী, সমাজ সর্দার, ছাত্র প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমন্বয়কারী জেছমিন আক্তার বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষকে ধারণা দিতে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী দেখানো হয়েছে। এর মাধ্যমে মানুষ আইনি প্রক্রিয়া সম্পর্কে ধরণা পাবে। এবিষয়ের বাস্তব অভিজ্ঞতা গুলো প্রয়োজনীয় সময়ে কাজে লাগাতে পারবে।

আরো খবর