কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে মিরসরাইয়ে কৃষক সমাবেশ

top Banner

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ  কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে মিরসরাইয়ের ধুম ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ধুম ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে জড়োহন সহস্রাধিক কৃষক।

ইউনিয়ন কৃষকদল নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও আমান উল্ল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলাম বদরুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবা উল হক মানিক,উপজেলা কৃষক দলের আহবায়ক নুরুল আলম, ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আবছার, মাঈনুল হোসেন, হারুনুর রশিদ, আইনুল কবির আলম, ধুম ইউনিয়ন যুব দলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান হায়দার,  উপজেলা ছাত্রদল নেতা আবু নাঈম।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে  তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও কৃষকদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার এক বছরের মাথায় খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি হিসেবে গড়ে তুলেছিলেন।

আরো খবর