। চলমান রিপোর্ট ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই পৌরসভায় সদস্য ফরম নবায়ন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।
ওইদিন মিরসরাই পৌরসভার বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিরসরাই ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও পৌরসভা বিএনপির সদস্য অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, মায়ানী ইউনিয়ন আহবায়ক নুর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম শামছুল হুদা, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, খায়ের উল্যাহ, ইকবাল হোসেন, সদস্য শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর বাদশাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন তার বক্তব্যে বলেন, শহীদ জিয়া এমন দল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী চেতনা থেকে এ দেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই। মানুষের মতামতের ভিত্তিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের পূর্ণ সমথর্ন নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কৃষক শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাড়াঁনো। তাই আমাদের সবার উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া।
তিনি আরও বলেন, বিএপির নতুন সদস্য নবায়নে আওয়ামী ফ্যাসিসটদের কোন দোসররা যেন কোনভাবে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
পরবর্তীতে মিরসরাই পৌরসভা এলাকায় বাজার ও বিভিন্ন সড়কে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।