মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী তুলে দেয়া হয়।
সংগঠনটির সভাপতি মো. নুরুন নবীর সভাপতিত্বে প্রচার সম্পাদক নাইমুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী ইফতেখার হাসনাইন রুমন্ত, সংগঠনটির নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক তাপস দে, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল, সদস্য নাঈম উদ্দিন মুন্না।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য আরমান হোসেন, কাউসার উদ্দিন ও মোহন সূত্রধর।
স্বপ্নতরী-৭১ এর সভাপতি মো. নুরুন নবী বলেন, শিক্ষার্থীদের জন্য এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পৃষ্ঠপোষকতায় খৈয়াচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খৈয়াচড়া উচ্চ বিদ্যালয়, সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় এবং পূর্ব খৈয়াচড়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ইউনিফর্ম তুলে দেওয়া হয়।