বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. এমরান সম্প্রতি নিজ এলাকায় স’ন্ত্রা’সী হামলায় আহত হন। শুক্রবার (১৪ নভেম্বর) শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। একই সঙ্গে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, ৯ নম্বর সদর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিনসহ ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন কৃষক দলের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, কৃষকদলের একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সংগঠক এমরানের ওপর বর্বরোচিত এ হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত। যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক সহিংসতা প্রতিহত করতে কৃষক দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।