পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ সৌদী আরব পৌছেছেন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়াম্যান। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার (১৭ নভেম্বর) সৌদী সময় ভোর ৬ টায় জেদ্দা বিমানবন্দরে পৌছান। সেখানে স্বাগত জানান মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা নিজাম উদ্দিন তৌহিদ। পবিত্র ওমরা পালন শেষে আগামী ২৩ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। উনার সাথে সফরসঙ্গী হিসেবে গেছেন সাবেক ছাত্রনেতা, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল।
ঢাকা বিমানবন্দরে উনাকে বিদায় জানান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, যু্বদল নেতা মোমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, ছাত্রদল নেতা নাঈম সরকার।
ঢাকা ত্যাগের পূর্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মিরসরাই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো পবিত্র বায়তুল্লাহ তাওয়াফ ও রাসূল (সঃ) এর রওজা মোবারক যেয়ারাত করার। মহান আল্লাহ ইচ্ছায় তা সম্ভব হয়েছে। আমি মক্কায় ও মদিনায় গিয়ে দেশবাসী সবার জন্য দোয়া করবো। ওমরার কাজ শেষ করে নিরাপদে যাতে ফিরে আসতে পারি সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি