মিরসরাইয়ে রাতের আঁধারে মৎস্য প্রকল্পের মাছ লুট

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রহরীদের মারধর করে মৎস্য খামার থেকে লুট করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৩ টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় খানবাস ও নুরুল আবছার নামে দুই প্রহরীকে মারধর করেছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

মৎস্য প্রকল্পের মালিক মো. ছলিম উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে আমার প্রকল্পের মাছ লুট করে নেওয়ার জন্য ইকবাল নামে এক সন্ত্রাসী বার বার হুমকি দেয়। কয়েকদিন আগে প্রকল্প থেকে মেশিন নিয়ে যায়। বুধবার রাত ৩ টার দিকে প্রকল্পের প্রহরীদের মারধর করে আটকে রেখে জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এর আগে মেশিন সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় জানান, খৈয়াছরা এলাকায় মাছ লুটের বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর