মিরসরাইয়ে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

top Banner

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) মিরসরাইয়ের সাধুরবাজারে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম রিপন, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য রেদোয়ান হোসেন, যুবদল সদস্য সোহেল রানা, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা তপু, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ শুভ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, সদস্য ফরহাদ হোসেন, রায়হান উদ্দিন, রাহাত রাফি, রিয়াদ, জাবেদ, সায়েদ ও রাকিব।

এছাড়া মিরসরাই উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য সচিব মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা জয়নাল আবেদীন, যুবদল নেতা রাসেল, সবুজ, আলতাবসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশনেত্রী খালেদা জিয়া দেশ ও জাতির স্বার্থে অসীম ত্যাগ স্বীকার করেছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

আরো খবর