মিরসরাইয়ে জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার ভেলিডেশন অনুষ্ঠিত

top Banner

জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় মিরসরাই পৌর এলাকার তিনটি ওয়ার্ড পর্যায়ে জলবায়ু বিপদাপন্নতা ঝুঁকি নিরুপন, জলবায়ু ঝুঁকি প্রোফাইলিং ও স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন পরিকল্পনার ভেলিডেশন সম্পন্ন হয়েছে।

গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর কারিগরী সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কতৃক আয়োজিত ভেলিডেসন কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা প্রধান সহকারী মো: সাইফুল ইসলাম, কর নির্ধারক মাকসুদুর রহমান, প্রোজেক্ট কোঅর্ডিনেটর অরুন দর্শী চাকমা, সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, ইপসা’র ফিল্ড অফিসার মো:জাবেদুর রহমান,ফজল করিম ও শিহাব উদ্দিন সিদ্দিক।

এ কর্মসূচিতে মিরসরাই পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্ন আয়ের মানুষদের সমস্যা ও সমাধানের প্লান করা হয়।

আরো খবর