মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার মায়ানী ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় ১২ নম্বর খৈয়াছড়া, ১৩ নম্বর মায়ানী ও ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক বাহার, উপজেলা বিএনপির সদস্য নুর হোসেন, সদস্য মাস্টার মো. ইউনুস, ফজলুল হক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা খানসাব, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা ডিপটি, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হারুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে তিনি সবসময় আপসহীন ছিলেন। আমরা তাঁর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সব শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো খবর