বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাইদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তোবারক হোসেন ও জহির উদ্দিন, চট্টগ্রাম জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, ইউনিয়ন বিএনপি নেতা আহবায়ক রহিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগাম আহবায়ক আমজাদ হোসেন, আমজাদ বাবু, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন, উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুক।
নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ মাহমুদ রিয়াজসহ এসময় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।