মিরসরাইয়ে নব-নির্বাচিত বিদ্যালয় পরিচালনা পরিষদকে সংবার্ধনা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়াহাট পৌর বিএনপি সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। বিদ্যালয় পরিচালনা পরিষদের নব-নির্বাচিত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দোস্ত মাহমুদের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহ-সভাপতি মোহন দে, সাংবাদিক রাজু কুমার দে, চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়।

আরো খবর