অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক ছাত্রদল নেতা আশরাফ

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত মজিবুলৈ হক (৭০), নাসির উদ্দিন (৪৫), আলা উদ্দিন (৪০) ও জয়নাল উদ্দিন (৩৫) পরিবারের হাতে এ অর্থ তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাশেম বিএসসি, রেজাউল করিম ফারুক, কবির হোসেন, কমান্ডার নুরুল মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন ও সাঈদ নবী।

আশরাফ উদ্দিন বলেন, মিরসরাই আসনের সংসদ সদস্য, নুরুল আমিন এমপি মহোদয়ের নির্দেশনায়, আমার ক্ষুদ্র সামর্থ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব। আল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিন। আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।

 

আরো খবর