চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রস্তাবিত অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুল আলম চৌধুরী মানিক, সাবেক সভাপতি ওমর ফারুক, প্রাক্তন সদস্য বেলায়েত হোসেন (সিরাজ মেম্বার), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার, বিশিষ্ট ব্যাংকার আলী নেওয়াজ চৌধুরী, সাবেক অভিভাবক সদস্য শাহরিয়ার হোসেন, প্রস্তাবিত সদস্য শাহজালাল রানা, বদিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক করিমূল হক নূরী মোনাজাত পরিচালনা করেন।