বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে সভাপতির হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আরাকাত উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরের সালাম ফাহিদ।
কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন, সহ l সভাপতি মো. ফায়েছ হোসেন,.মো. মেহেদী হাসান সৌরভ,সাকিব উদ্দীন সুমন, মো. মেহেদী হাসান, মো. সাকিব,সাইমুন হাসান। সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো: তৌহিদুল ইসলাম অনিক, ইসমাইল হোসেন, মো. মাহতাব উদ্দীন, মো. সাহাব উদ্দিন, আলমাস হোসেন সায়েম। সহ সাধারণ সম্পাদক আল হাসান মো. ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল আজিজ প্রচার সম্পাদক আলফাত হোসেন মাহিন,দপ্তর সম্পাদক জিদান বড়ুয়া।
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।