মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সরকারহাট নজর আলী রূপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার ও হিমেল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করে ছাত্রদল। এ সময় বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক উপজেলা ছাত্রদল নেতা হিমেল চৌধুরী বলেন, ‘আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করা। ভবিষ্যতেও আমরা শিক্ষা ও সামাজিক উন্নয়নে এমন কার্যক্রম চালিয়ে যাব।’

অন্যদিকে উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে এবং পরীক্ষার সময় পাশে থাকতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

আরো খবর