মিরসরাই পৌরসভা যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মিরসরাই পৌরসদরে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর যুবদলের আহ্বায়ক এম. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সঞ্চালনায় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, যুবদলনেতা নিজাম উদ্দিন সুমন, নাজিম উদ্দিন নাহিন, মাঈন সোহেল, মো. সোহেল, মুসলিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাবুল, ইমনসহ নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কামরুল হাসান বলেন, ‘মিরসরাই পৌরসভা যুবদলকে সুসংগঠিত করতে চট্টগ্রাম-মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডের কর্মীদের নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে মিরসরাই পৌরসভা যুবদলের কমিটিতে বিগত সময়ে নানা প্রতিকূলতা ও দমন-পীড়ন উপেক্ষা করে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।