মিরসরাইয়ে সরকারহাট স্কুলে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকার হাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক উত্তম কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবু, সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, মো. রফিকুজ্জামান, উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার ও হিমেল চৌধুরী।

এ সময় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আবু হানিফসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো খবর