নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদে পৌরসভা বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা কবির আহম্মদ চুট্টু কমিশনার, মিরসরাই উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম, পৌরসভা কৃষক দলের সভাপতি সবুজসহ বিএনিপ, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
সম্প্রতি মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি’র ঢাকা পুপলার হাসপাতালে ছোট্ট একটি চোখের অপারেশন করা হয়। বর্তমানে তিনি ঢাকার বাসায় অবস্থান করছেন।