বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন দিদারুল আলম মিয়াজী

top Banner

 

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ দিদারুল আলম মিয়াজী। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এডহক কমিটিতে অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি জয়শ্রী দাশ, অবিভাবক সদস্য প্রতিনিধি আবু সাঈদ ও সদস্য সচিব পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আদেশে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম মিয়াজী বলেন, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

 

আরো খবর