নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি মোহাম্মদ জামশেদ আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী পুলক বড়ুয়া, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক আশরাফুল কবির চৌধুরী, সহকারি সমন্বয়ক ডা. সেলিম উদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন, অভিভাবক সদস্য মো. সাহাব উদ্দিন, অভিভাবক রিগান বড়ুয়া।