এতিম ও হাফেজদের সম্মানে বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বিকালে উপজেলার মিঠাছড়া বাজারে অবস্থিত সাসা কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক ব্যাচ ম্যাট উপস্থিত ছিল।
ইয়ামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাফেজ মো: খলিলুর রহমানের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইসলামি গজল পরিবেশন করে ইনামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোনা ওয়ার হোছাঈন সাদমান।
ধূমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয় এর বন্ধু ডাঃ মাজহারুল আনোয়ার চৌধুরীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখে বামন সুন্দর স্কুলের বন্ধু মোঃ মোসলে উদ্দিন মসলু, জোরারগঞ্জ আদর্শ স্কুলের বন্ধু লায়ন মোঃ জামাল উদ্দিন, মিরসরাই পাইলট স্কুলের বন্ধু নজরুল ইসলাম মামুন, এডমিন প্যানেল এর সদস্য আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম প্রমূখ।
উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইনামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবুল কাশেম। এসময় ব্যাচের যেসকল বন্ধু বিভিন্ন সময় মৃত্যুবরন করেছে তাদের বেহেস্ত, যারা অসুস্থ আছে তাদের সুস্থতার কামনা ও প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করা হয়।